ফরিদপুর প্রতিনিধি
আজ ১৩ জুন ২০২৩ অনুষ্ঠিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগরপুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, সিভিল সার্জন, ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), প্রফেসর জনাব অসীম কুমার সাহা, অধ্যক্ষ সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, জনাব প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস কর্মকর্তা, ফরিদপুরসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা।
