ফরিদপুর সংবাদদাতা
আজ ২৮-০৯-২০২৩ খ্রি. জেলা প্রশাসন, ফরিদপুরের সহযোগিতায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ফরিদপুরে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে মহানবী হজরত মুহাম্মাদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৩।
ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোঃ শাহজাহান, পিপিএম, ফরিদপুর।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শামীম হক, সভাপতি, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর, জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ফরিদপুরসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিমগণ।
