গোপালগঞ্জ প্রতিনিধি
আজ (০৫ জুলাই, ২০২৩খ্রিঃ) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় এবং প্যারেডে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্যারেড শেষে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের সন্মানে এক বিশেষ কল্যান সভার আয়োজন করা হয়। জেলার পুলিশ ফোর্সের মাঝে অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়লে পুলিশ লাইনসের বাতাস ভারী হয়ে ওঠে। পুলিশ সুপার মহোদয় এরপর ফোর্স ও অফিসারদের সাথে ফোর্স মেস-এ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সপরিবারে উপস্থিত ছিলেন এবং সাংবাদিক বৃন্দ ও সুধীজন উপস্থিত হন।
মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন ফুল দ্বারা সুশোভিত ও সুসজ্জিত গাড়িতে সন্মানিত পুলিশ সুপার মহোদয়কে বিদায় জানানো হয়। পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে বহন করা সুসজ্জিত গাড়িটি রশি দিয়ে টেনে পুলিশ লাইনসের বাইরে নিয়ে আসেন। এসময় জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।সবার প্রিয় ও অভিভাবকতুল্য সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে বিদায় জানানোর সময়ে বেশিরভাগ পুলিশ সদস্য অশ্রুসজল হয়ে পড়েন।
জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় তাঁর পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের বিশেষ শাখা, ঢাকায় যোগদান করতে যাচ্ছেন।
