বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া জেলার ধুনট উপজেলাধীন ভান্ডারবাড়ী নামক গ্রামে আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪.৩০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে দুটি ছেলে বাচ্চার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চা দুটিকে মা নিজ ঘরে ঘুমিয়ে রেখে দরজার শিখল লাগিয়ে বাড়ীর অদুরে মাঠে ছাগল রাখতে গিয়েছিল, এমতাবস্থায়, ঘরে বিদ্যুতের লাইনে আগুন লেগে পুরো ঘর জ্বলতে শুরু করে।
বাচ্চা দুটি প্রানের ভয়ে ঘরের সাথে এ্যাটাষ্ট বাথরুমে লুকিয়ে পরে, পাড়া প্রতিবেশি খবর পেয়ে আপ্রাণ চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি এবং বাচ্চা দুটিকে বাচাঁতে পারেনি।
পরে, ধুনট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং বাচ্চা দুটিকে মৃত উদ্ধার করে বাথরুম থেকে।
