ফরিদপুর প্রতিনিধি
আজ ১৪ জুন ২০২৩খ্রি. শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর।
নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার প্রথম খেলায় নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় কলেজ ৫-০ গোলের ব্যবধানে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসাকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। আগামী ১৮ জুন প্রতিযোগিতার ফাইনাল খেলা একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব ইয়াসিন কবির, প্রফেসর জনাব অসীম কুমার সাহা, অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজে, ফরিদপুর, জনাব শাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর, জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
