
হিলি সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে খেলার শুভ উদ্বোধন করেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত।
উদ্বোধনি খেলায় আলিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশগ্রহন করে। খেলায় নির্ধারীত সময়ের মধ্যে ২-০ গোলে আলিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চাম্পিয়ন হয়েছে
হাকিমপুর উপজেলা পর্যায়ে ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল খেলাতে অংশগ্রহন করছে। এসময় সেখানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার হারুন অর রশীদ,মাহমুদুন্নবী,রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বদরুল মিল্লাত, ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক কাহের আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।