
বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রামে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও বেসরকারি বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও দুটি বাস কাউন্টার ভাংচুর করা হয়। বুধবার দুপুরে উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠনো নিয়ে বিআরটিসি ও বেসরকারি বাস বাসের শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ভাংচুর করা হয় গোল্ডেন লাইন পরিবহণের কাউন্টার। সেখানে থানা ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।