বরিশাল প্রতিনিধি
আজ ১৩ জুলাই ২০২৩ খ্রিঃ বেলা ১১ঃ৩০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহােদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালােচনা সভা (জুন-২০২৩) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিগত মাসের অর্থাৎ জুন-২৩ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, ৯৯৯ সেবা, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের, পুলিশ সুপার, সিআইডি বরিশাল জনাব মোঃ কামরুল ইসলাম, উপ-অধিনায়ক, র্যাব-৮ বরিশাল, মেজর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক সেবাচিম হাসপাতাল, বরিশালের প্রতিনিধি, বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন, পিবিআই, এপিবিএন, ও অন্যান্য সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
