যশোর প্রতিবেদক
অদ্য ০৬/০৯/২০২৩ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় টাউন হল ময়দানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
এসময় তিনি বলেন যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৩ উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক সম্পূর্ণ জেলাকে কয়েকটি ধাপে নিরাপত্তার বলায়ে ঢাকা রয়েছে। এক কথায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই আর যদি কোথাও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এসময় তিনি দিবসটির তাৎপর্য সম্পর্কে উপস্থিত সকলের নিকট তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিণী ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক শ্রীমতি বিপ্লবী রানী মহোদয় এবং যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আবরাউল হাছান মজুমদার মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধক শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী, মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও মিশন, যশোর।
অনুষ্ঠানের পৌরোহিত্য করেন শ্রী দিপংকর দাস রতন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখা।
অনুষ্ঠান শেষে টাউন হল মাঠ প্রাঙ্গন থেকে দেশ ও জাতির কল্যাণের জন্য এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাটি দড়াটানা মোড় হয়ে চিত্রার মোড় দিয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীর সকল পেশার মানুষ অংশগ্রহণ করেন।
