বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক জেলা ও দায়রা জজ।
রবিবার (১২ ই ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।
এদিকে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন।
১৩ই ফেব্রুয়ারি সকল ১০ টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৪ ই ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আমি ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে দুপুর ২ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেশের ২২ তম রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পাবনার সন্তান মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম ১৯৪৯ সালে। ছাত্র জীবন থেকেই তিনি পাবনা জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মোঃ সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে(বিচার) যোগদান করেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
২০০১ সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের হত্যা নির্যাতন ও লুণ্ঠন অপরাধ সংঘটিত হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটি তদন্ত কমিশন গঠন করে ঘটনা তদন্ত ে করার জন্য। যার প্রধান ছিলেন মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন ( দুদক) এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
তিনি ব্যক্তি জীবনে এক পুত্র সন্তানের জনক তার স্ত্রী প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন সচিব ছিলেন।
