ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মীরসরাই উপজেলার বাওয়াছড়া লেকে মাছের পোনা অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শনিবার (৫ আগস্ট) বৃষ্টিস্নাত বিকেলে ১৫০০ পিচ বিভিন্ন প্রজাতির মাছ লেকের পানিতে অবমুক্ত করেন সংগঠনের সদস্যরা।
সংস্থার সভাপতি ইজ্ঞিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল জানান, “একসময় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছে হাটবাজার ভরা থাকত। গত কয়েক দশকে পরিচিত দেশীয় মাছ বাজার থেকে নেই হয়ে গেছে। দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ। অন্যদিকে প্রাকৃতিক জলাশয় এখন অনেকাংশেই কমে গেছে।”
শান্তিনীড়ের উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই টেরিটরি ম্যানেজার সাইফুল ইসলাম, সংগঠনের সভাপতি মো. আশরাফ উদ্দিন, সহসভাপতি মুহাম্মদ দিদারুল আলম, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক আজিম উদিন, বৃত্তির সচিব আবু সায়েদ, আবু বক্কর ছিদ্দিক রিশাত, জাকির হোসেন, মাসুম সোহান সাদ, মো. সাগর প্রমুখ।
