
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির ১৬নং বখতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর হীরাগাজীর বাড়ীর মরহুম আজমের ( মৃত আবছার ওবাইদীর ভাই) মেয়ে ও বান্ধবীসহ পুকুরের পানিতে ডুবে ২ বান্ধবী এক সাথে মৃত্যু বরণ করেছেন।
সরজমিনে গিয়ে জানা যায় আজ থেকে ৪০ দিন আগে উল্লেখিত ঠিকানার মোহাম্মদ আজম হঠাৎ মৃত্যু বরণ করেন। তার শোক কাটিয়ে ওঠার আগেই তার পরিবারে আরেক বড় ধাক্কা। আজ ছিল আজ থেকে ৪০ দিন আগে মৃত্যু বরণ করা আজমের ৪০ দিনের জিয়াফত অনুষ্ঠান ছিল আজকে। দুপুর ১২.৩০ মিনিটের দিকে তাদের পরিবারে এই শোকাবহ ঘটনা টি ঘটে। মৃত আজমের মেয়ে তুমুর ও তাদের অনুষ্ঠানে জাফতনগর ইউনিয়ন হতে বেড়াতে আসা তাদের আত্মীয়ের মেয়ে ওয়াজিহা তাদের বাড়ির পিছনে থাকা পুকুরে সবার চোখ ফাঁকি দিয়ে চলে যায়। খোঁজাখোজির এক পর্যায়ে তাদের পিছনের পুকুরের ঘাটে তাদের জুতা দেখতে পায়। শুরু হয় পুকুরে খোঁজাখোজি। পুকুরে পেলা হয় হাত জাল। প্রথমে একজনকে খুঁজে পেলেও চলতে থাকে আরেকজনকে খোঁজাখোজি। একপর্যায়ে পুকুরের মধ্যখান থেকে খোঁজ মিলে আরেক বোনের মৃত দেহ।
উদ্ধার করে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। মূহুর্তে খবর ছড়িয়ে পরে এলাকাজুড়ে। নেমে আসে শোকের ছায়া। গ্রামের ঘরে ভিড় জমতে থাকে শত শত মানুষের। ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। আল্লাহর এই কেমন লীলা খেলা? সবাই হতবাক,বাকরুদ্ধ এলাকাবাসী।
বড়ই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। সবার মুখে একি কথা বাবার কবরের মাঠি শুকানোর আগে অবুঝ মেয়ের মৃত্যু।
সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সন্তানদের চোখে চোখে রাখুন।
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।