
জিয়ারত জুয়েল: টাঙ্গাইল বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ি উত্তর পূর্ব পাড়া তন্বী (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২ টার দিকে দিকে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
তন্বী(২১) ওই গ্রামের বাসিন্দা প্রবাসী মেরাজের (২৬) স্ত্রী এবং মানিক মিয়ার মেয়ে তার ১৯ মাসের এক ছেলে সন্তান রয়েছে।
খবর পেয়ে দুপুরের দিকে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে থানার উপ পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মিতুর মরদেহ উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।