
(বকশীগঞ্জ প্রতিনিধি) প্রতি বছরের মতো এবারও নয়া পাড়া আদর্শ ছাত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনটির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবী ও প্রয়োজনীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ ফরিদ হাসান। অনুষ্ঠানটির সার্বিক সুশৃঙ্খল পরিচালনা করেন জনাব মোঃ রাসেল প্রধান।
উল্লেখযোগ্য যে, নয়া পাড়া আদর্শ ছাত্র সংগঠনটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সংগঠন, যা ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় সমর্থনে দীর্ঘ পনের বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও যেন সংগঠনটি এমন জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখে – সেই প্রত্যাশা ও শুভকামনা প্রকাশ করেন।
