মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার রাতে পুলিশ সুপার সরকারি বাসভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ।
উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
