
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
‘‘তারুণ্যের আশা-আকাংঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে বিশ^জনসংখ্যা দিবস-২০২৬| কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বিভাগীয় শ্রেষ্ট কর্মী, প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি কর্মকর্তা সোহেল রানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস| অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশু¯^াস্থ্য সুরা, পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব এবং টেকসই উন্নয়ন ল্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়| বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গঠন দেশের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত| তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই এখন সময়ের দাবি| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা নায়েবে আমির মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন| আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়| এ বছর
এবারের বিশ্বজনসংখ্যা দিবসে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান হলো-
উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হয়েছেন রমিজা খাতুন, ৩/খ ইউনিট, কুশনা ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হয়েছেন রীতা চৌধুরী, এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মোঃ বিপুল হোসেন, কুশনা ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কুশনা|
এসময় শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়|