
বেতাগী প্রতিনিধি
ঘূর্ণিঝড় ডানার তান্ডবে বরগুনা জেলার বেতাগী উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপচে পরেছে এবং ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দমকা বাতাসে গাছের ডাল ভেঙে এক ব্যক্তির মাথায় পড়ে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন, মৃত ব্যক্তি বেতাগী সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর কিসমত করুনা নিবাসী মৃত জোনাবালী হাওলাদারের বড় ছেলে, মোঃ আশরাফ আলী হাওলাদার পেশায় অটো ড্রাইভার ।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হলে ভোরের বাংলা নিউজকে জানানো হয় সময় লাগবে আপাতত বলা যাচ্ছে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষতিগ্রস্ত সবাইকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।