গ্রেফতার।
যশোর প্রতিনিধি: ইমরান হোসেন
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এঁর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে অদ্য ইং-১৯/০২/২০২৩ তারিখ ১২:১০ ঘটিকায় বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ নজরুল বিশ্বাস (৪২) পিতাঃ মৃত দাউদ বিশ্বাস সাং গাতিপাড়া থানা বেনাপোল জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
