
প্রতিনিধি আবদুল আউয়াল
চাঁদপুর মতলব উত্তর বেল তলি নৌ পুলিশ ফাডির সহযোগিতায় মেঘনা নদীতে অভিযান দিয়ে ১১ জন জেলে ও ১৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে।
গত ৩০ অক্টোবর সমবার রাতে অভিযান দিয়ে ১১জন জেলে ও ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন বেল তলি নৌ পুলিশ ইর্নচাজ বাবর আলি। আটক কৃত আসামিরা হল শাহ আলম (৩৭) সাত্তার (৩০) ইকবাল হোসেন (২৩) শফিউল্লাহ ( ৪৫) নুর হেসেন দেওয়ান(৪৭) রোমান দেওয়ান(২০) মোরসালিন (১৭) সেলিম (৩৩) শাহিন মোল্লা (৪৭)গোলজার (৩৬) আকতার হোসেন(৩২) সহ তিন টি নৌকা ও ৩টি জাল মামলা দেওয়া হয়।
চাঁদপুর মতলব উত্তর বেল তলি নৌ পুলিশ ইর্নচাজ বাবর আলি বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন না মানবে অভিযান কালে নদীতে মাছ ধরবে তাদের ছাড দেওয়া হবেনা। আইন সবার জন্য সমান। তবে জলেরা বলেন আমরা বড অসহায় ২২দিন অভিযানে বেকার হয়ে পডি। সংসার চালাতে পারছিনা সরকার ২৫ কেজি করে চাউল দেয় তাও আমরা পাইনা । মামলা দিলে আমরা হয়রানি সিকার হই । টাকার অভাবে আমরা আইন জীবি নিতে পারিনা। ছেলে মেয়ে নিয়ে আমরা বড কষ্টে আমাদের দিন পার করতে হয়।