
এস এম মিজানুর রহমান
তাহিরপুর( সুনামগন্জ) ।
প্রিয় নবী রাসুল( সা) কে নিয়ে ভারতের এক প্রদেশে ব্যাঙ্গাত্মক কটুক্তির প্রতিবাদে আজ ৩০শে সেপ্টেম্বর বাদ জোহর সুনামগন্জের তাহিরপুর উপজেলায় সাধারন তৌহিদী জনতার উদ্যোগে তাহিরপুর বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে তৌহিদী জনতা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে রাসূলের (সা.) কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই।
এ সময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তৌহিদী জনতা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়া ওই কট্টর হিন্দুত্ববাদী নেতার মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছেন তৌহিদী জনতা।