
বিনোদন ডেস্ক
সামাজিক মাধ্যমের অপব্যবহারে তারকাদের হেনস্থা করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এটা এখন হরহামেশাই ঘটছে। তারকাদের ছবি এবং পোস্টে আজেবাজে মন্তব্য করার সুযোগও ছাড়েন না কেউ কেউ। এসব আবার মাঝে মাঝে যা শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যায়। সম্প্রতি ঠিক তেমনই হলো শ্রুতি হাসানের সঙ্গেও। ভারতের দক্ষিণী ছবির এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও করেন। সম্প্রতি সেখানেই এক নেটগেরিক তার কাছে প্রশ্ন রাখেন, আপনি কি ভার্জিন ? জবাবে শ্রুতি লেখেন, বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।
প্রসঙ্গত, শ্রুতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি ‘virgin’ এর পরিবর্তে লিখেছিলেন ‘verjain’। যেটা ভুল বানান। এই প্রশ্নের বাইরে বেশ কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। একজন জিজ্ঞেস করেন, প্রেমিক শান্তনু হাজারিকার কোন গুণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। অভিনেত্রী জবাব দেন, তার শিল্প। শ্রুতিকে তার প্রথম ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে আসে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির নাম। একজন আবার তাকে কটাক্ষ করেন বড় ঠোঁট নিয়ে। যার জবাবে শ্রুতি লেখেন, আপনি এটাকে কীভাবে মাপেন ?
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান। হিন্দি ছবি লাক নিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর ‘হে রাম’ এ অতিথি চরিত্রে অভিনয় করেন। তবে হিন্দির থেকে তেলেগুতেই বেশি কাজ করেছেন শ্রুতি। তাকে শেষবার বলিউডে দেখা গেছে ‘গব্বর ইজ ব্যাক’, ‘ওয়েলকাম ব্যাক’ এর মতো ছবিতে। চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। পাশাপাশি শ্রুতি একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িকা। তার একটি নিজস্ব মিউজিক ব্যান্ডও রয়েছে।