ভোলা প্রতিনিধি
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে বুধবার (২৬ জুলাই) পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার ভোলা এর সভাপতিত্বে এবং জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলা এর সঞ্চালনায় জেলা বিশেষ শাখা (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা এর অফিসার্স ও ফোর্সদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা’কে ডিএসবি, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতঃপর তিনি সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা সহ কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
