
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি আব্দুল হামিদ, রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বাছেদ, মধুপুর সরকারি কলেজের প্রতিনিধি হুমায়ুন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ হোসেন প্রমূখ।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ, মাদক থেকে যুবসমাজকে রক্ষা, বাল্যবিয়ে রোধ, যানজট নিরসন এবং বিদ্যুৎ পরিস্থিতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।