
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)- নামক স্বেচ্ছাসেবি সংগঠনের মধুপুর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মধুপুর পৌরশহরের কাঠালতলী মোড়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করা হয়। এসএসএস এর ৮৬৫ নম্বর এই শাখা মধুপুর-২ হিসেবে পরিচিতি পাবে।
এসএসএস কর্তৃপক্ষ জানায়, সাধারণ সঞ্চয়, মেয়াদী সঞ্চয়, মাসিক সঞ্চয়, লাখপতি সঞ্চয়সহ বিভিন্ন সঞ্চয় কার্যক্রমের পাশাপাশি জাগরণ, অগ্রসর, উদ্যোগ ও কৃষি খাতে ঋণ সুবিধা প্রদান করা হবে এই শাখা থেকে। নতুন এ শাখা চালুর মাধ্যমে এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার জোনাল ম্যানেজার মো. আব্দুর রহিম। এতে প্রধান অতিথি ছিলেন এসএসএস এর সহকারী পরিচালক (্ঋণ) গাজী মো: এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যামেজার (কৃষি) ুএসএসএস প্রদীব কুমার সরকার, শাখা ব্যাবস্থাপক মো: আশরাফুল আলাম, টাঙ্গাইল যোনের হিসাব রক্ষক মো: মোমেন আলী, সংস্থার নিরীক্ষক মো সবুজ আকন্দ, পরিবেশ বিষয়ক কর্মকর্তা তুষার পাল, জলছত্রের শাখা ব্যবস্থাপক মো: ইলিয়াস কায়সার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো: সাদ্দাম হোসাইন।
শাখা উদ্বোধন শেষে ২২জন উপকারভোগির মধ্যে ১৩ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি, উপকারভোগি ও সাংবাদকিগণ উপস্থিত ছিলেন।