
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ভোলা রানী দাস।
সোমবার (১১ মে) সকাল ৭টায় মধুপুর পৌর সভার পরিচ্ছন্নতাকর্মী ভোলা রানী দাস প্রতিদিনের মতো আজও সকালে অফিস পরিস্কার করতে আসলে অফিসের ৩য় তলায় পরিচ্ছন্নতা করার সময় পাশের গাছের বেল দেখে পারতে গেলে তার হাতের লাঠি ফসকে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে লাগলে সাথে সাথেই বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়। নিহত নারী পৌর সভার ৬ নং ওয়ার্ড চারালজানির মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। সে পেশায় মধুপুর পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিল।
এ বিষয় মধুপুর পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান,সকাল সাড়ে ৭টার দিকে তাকে ফোন করে জানানো হয় পৌর সভার পরিচ্ছন্নতাকর্মী ভোলা রানী দাস প্রতিদিনের মতো অফিস পরিস্কার করতে এসে ৩য় তলায় গিয়ে গাছের বেল পারতে যায় এবং সেখানে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে তার হাতের লাঠি ফসকে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মধুপুর থানায় অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান এ বিষয় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।