
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেনকে সম্মাননা প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিট।
রোববার বিকেলে ইউএনও’র কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ ও আঃ জলিল, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মারুফী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটন চন্দ্র দাসসহ সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মোঃ জুবায়ের হোসেন দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে মধুপুরবাসীর আস্থা অর্জন করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সেবায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, তার কর্মদক্ষতা ও মানবিক আচরণ মধুপুরবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শেষে জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন এবং নতুন কর্মস্থলেও তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।