
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ কামরুল হাসান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ জেলায় যোগদান করেন এবং দায়িত্বভার গ্রহণ করেন।
নবযোগদানকৃত পুলিশ সুপারকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্বভার গ্রহণের পর মোহাম্মদ কামরুল হাসান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি জেলার বিভিন্ন থানা ও ইউনিটের অফিসার ইনচার্জদের সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
নতুন পুলিশ সুপার বলেন, “ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”