
মারুফ আহম্মেদ
আমি রাখিয়া গেলাম, মাটিরপিঞ্জিরটারে
দেখিয়া রাখিও তুমি যতনে,বড় ভালোবাসি উহারে
আদর যতনে রাখিয়া ছিলাম তাহারে।
আজ যেতে হলো উপারে।
মোর সখারা যাইবে ভুলে
রাখিয়া গেলো অন্ধকারে
মোর অর্থ সমপদ রহিল পরে
চলিয়া গেলাম রিক্ত হস্তে।
আজ আমি হইয়াছি নিঃস্ব
কোথাই গেলো মোর অট্টালিকা
কোথাই গেলো মোর প্রিয়া
কে দেখিবে আজ আমারে।
ভয় হয় গহিন অন্ধকারে
একলা রাখিয়া মোর, গেলো চলে।
কেউ রাখিল না মোর স্মরণে?
মরিচীকা মোর নয়নরে দিয়াছিল ঢেকে
মিছা জগৎ সংসার রাখিয়া গেনু এ ধরণীর তরে,
কী হইবে ইহারে রেখে? সবাই তো মোর গিয়াছে ভুলে।