মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ
ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় শনিবার সকালে পিক-আপের ধাক্কায় ফরিদ মিয়া (৩৮) নামক এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন । তিনি পল্লী বিদ্যুত মাধবপুর জোনাল অফিসে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চাকুরীরত ছিলেন ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে উল্লেখিত স্থানে দ্রুতগামী একটি পিক-আপ অপর গাড়ীকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেল আরোহী ফরিদ মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফরিদ মিয়া মারা যায় । শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই মনির হোসেন জানান নিহত ফরিদ মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে । পিক-আপ চালক কিশোরগঞ্জের রুবেল মিয়া (২৭) কে পিক-আপ সহ আটক করা হয়েছে ।পল্লী বিদ্যুত মাধবপুর জোনাল অফিসের এজিএম সৈয়দ আজহারুল ইসলাম জানান ২ সন্তানের জনক নিহত ফরিদ মিয়া সিরাজগঞ্জের গোলাম আজম তালুকদারের পুত্র । তিনি পল্লী বিদ্যুত মাধবপুর জোনাল অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চাকুরীরত ছিলেন ।
