ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
১১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কে কেন্দ্র করে মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টু। মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে এ সম্মেলন অনেক গুরুত্ববহন করে। মিরসরাই সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র মাহবুবুর রহমান রুহেল কে জিতিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং বিএনপির সকল নাশকতা কে মোকাবেলা করতে স্বেচ্ছাসেবক লীগ কে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় এরাদুল হক নিজামী ভুট্টু বলেন স্বেচ্ছাসেবক লীগ হলো জনগণের সেবায় নিয়োজিত একটা দল। যে দল কোন পারিশ্রমিক ছাড়াই জনগণের সেবায় নিয়োজিত থাকে।
তিনি আরো বলেন মিরসরাই শান্তির জনপদ কে যদি কেউ অশান্ত করতে চায় স্বেচ্ছাসেবক লীগ তা রাজপথেই মোকাবেলা করবে।
আরো বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
