ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি।
অদ্য ১২/০৬/২০২৩ ইং মিরসরাই থানা পুলিশ দলের গোপন সংবাদের প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ ০২ জন মাদকদ্রব্য বিক্রেতা কে আটক করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব কবির হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চট্টগ্রাম থেকে গাড়ির যাত্রী সেজে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে আসতেছে মাদক বিক্রেতারা। তার ধারাবাহিকতা পুলিশ দল ঢাকাগামী গাড়ি তল্লাশি করেন।
আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় মিরসরাই থানাধীন মিরসরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকায় এসি বাস গ্রীনলাইন পরিবহন তল্লাশী করে ৫০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজা সহ দু’জন কে আটক করে মিরসরাই থানা পুলিশ। আটককৃত আসামী
(১)মোঃ পারভেজ উদ্দিন। পিতা :- মোঃ জামাল উদ্দিন। পশ্চিম অলিনগর, ১নং করেরহাট, জোরারগঞ্জ থানা । (২) সাহাব উদ্দিন। পিতা :- মৃত নুরুল হক, পশ্চিম অলিনগর, ১ নং করেরহাট, জোরারগঞ্জ থানা।
অন্য আরেকটি অভিযানে সোমবার ০৬ ই জুন আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় মিরসরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ড তারাকাটিয়া এলাকায় পুলিশের চেক পোষ্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহন তল্লাশী করলে সিডিএম যাত্রীবাহী বাস থেকে ৩০ বোতল ফেনসিডিল ২০ কেজি গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যসহ আরো ০১ জনকে আটক করে মিরসরাই থানা পুলিশ।
(১)রহমত উল্যাহ। (২০) পিতা :- রেদোয়ান, টেকনাফ।
মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১.৮০.০০০ টাকা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব কবির হোসেন জানান গ্রেফতারকৃত আসামিদের মাদকদ্রব্য আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

