ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি (চট্টগ্রাম)
মিরসরাই উপজেলা ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বানাতলী গ্রামের এক কৃষকের ০২ টি গরু মারা গেছে।
কৃষক নুদ্দিনের বরাদ দিয়ে জানা যায় সকাল ৮ ঘটিকার সময় গরু দুইটি কে খড় খাওয়ানোর উদ্দেশ্য মাঠে নিয়ে খুটির সাথে বেঁধে রাখা হয়।
কিন্তু হঠাৎ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আকাশ কালো করে প্রছন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেকারণে গরুর মালিক গরু গুলো বাড়িতে নিয়ে আসতে পারেনি।
দুপুরের দিকে কৃষক নুদ্দিন গরু নিয়ে আসতে পাশ্ববর্তী মাঠে গেলে দেখে গরু দুইটি মৃত্যুবরণ করেছে। এই কোরবানি তে লাভের আশায় বিক্রি করার জন্য গরু দুইটি মোটাতাজা করতেছিলো। কোরবানি তে গরু বিক্রয়ের লাভের টাকা দিয়ে কিছু কর্জ শোধ করার আশা ছিলো কৃষকের
গরু দুইটি মরে যাওয়াতে কৃষক খুবই হতাশ।
