
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীন মিরসরাই উপজেলা প্রশাসন ও জোরারগঞ্জ থানার যৌথ অভিযানে ৫ টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষক করেরহাট রিজার্ভ ফরেস্ট এলাকায় অবমুক্ত করা হয়। এসময় অভিযুক্ত মাসুদ (৩৫)কে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, যেকোন মূল্যে বন্যপ্রাণী রক্ষা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহকারী বন সংরক্ষক হারুন উপস্থিত ছিলেন।