ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা হাইওয়ে পুলিশ। মঙ্গলবার ১৩ জুন ২০২৩ খ্রিঃ সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে থেকে মাদকের চালান আটক করা হয়। মাদকদ্রব্য বহনকারী গাড়ি থেকে ০১ জনকে আটক করা হয়। নাম:- মোঃ বেলায়েত হোসেন (২৭) পিতা:- জসিম উদ্দিন। গ্রাম:- গাছবাড়িয়া, ১৫ নং ওয়াহেদপুর, মিরসরাই চট্টগ্রাম।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল সরকারের নেতৃতে একদল পুলিশ চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার সিগনাল দিলে না দাঁড়িয়ে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ, ১১-১৮১৪) ধাওয়া করে চালককে আটক করে।
বেলায়েতের কাছ থেকে পুলিশের বরাত থেকে জানা যায় মাদকদ্রব্য গুলো মিরসরাই উপজেলার বিভিন্ন পয়েন্টে তাদের এজেন্টের মাধ্যমে বিক্রি করে।
হাইওয়ে পুলিশ মাদক বহনকারী গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। মাদক ব্যবসায়ী বেলায়েত হোসেন কে মাদকদ্রব্য আইনে আদালতে প্রেরণ করা হবে।
