
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে চিরকুটসহ মিম আক্তার(২৩)নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল হরতকিতলা এলাকায় নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিম ওই এলাকার আকাশ মিয়ার স্ত্রী এবং উপজেলার বুড়িহাঁটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।স্হানীয় ও নিহতের চাচা শশুর চান মিয়ার সূত্রে জানা যায়,শনিবার রাত আনুমানিক ১০টার দিকে আকাশের পরিবারের ডাক-চিৎকারে প্রতিবেশীরা আকাশের বাড়িতে এগিয়ে গিয়ে মিমকে মৃত দেখতে পায়।মিমের চাচার দাবি তার ভাতিজিকে মিমের স্বামী ও শশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই অত্যাচার করতো।মিমের চাচা আরও বলেন,এপর্যন্ত আমরা মিমের স্বামী-শশুরকে প্রায় ৬ লাখ টাকা দিয়েছি।মিমের বাবার বাড়ির পক্ষ থেকে এটাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেন এবং অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান।অপরদিকে মিম আত্মহত্যা করেছে বলে তার শশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আব্দুল্লাহ আল মামুন বলেন,চিরকুটটি তদন্তের অংশ হিসেবে জব্দ করা হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।