সিলেট সংবাদদাতা
অদ্য ২৯.০৮.২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সিলেট এমসি কলেজ মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণ কালীন মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম । অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জুবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, কমান্ডার অফ সি.আর.টি এবং বিডিইউ) জনাব শাহরিয়ার আল মামুন, US Instractor Brian এবং Scott Weimerskirch, BDU এর টিম ইনচার্জ সার্জেন্ট জনাব আবুবক্কর শাওন সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। এসময় বিভিন্ন ধরনে বিস্ফোরক দিয়ে বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে বিস্ফোরনের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়।
