জেলাপ্রতিনিধি
মোঃ আনহার আলী
অন্যের বাড়িতে ভাড়া থাকতেন রতনা ৫০ বছর বয়সী (হিজরা)। সেখানেও ছিল নানা বিড়ম্বনা। তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষ হওয়ায় কেউ বাসা ভাড়া দিতে চাইত না। দিলেও সময়-অসময়ে সমাজের চাপে বের করে দেওয়া হতো তাকে। মানুষ হিসেবে কোনো মর্যাদা ছিল না। রাস্তাঘাটে তুচ্ছ-তাচ্ছিল্যের পাশাপাশি নানা কটুবাক্য ছুড়ে দিত লোকজন। মানুষের কাছে চেয়ে-চিন্তে খাওয়া সমাজের অবহেলিত এক জনগোষ্ঠীর মানুষের এভাবেই দিন কেটেছে। মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলায় ৩৪ জন হিজড়া সম্প্রদায়ের মানুষকে পুনর্বাসিত করার জন্য তাঁদের আধাপাকা ঘর দেওয়া হয়েছে। সদর উপজেলায় ১০০জনের মধে কেবল ৩৪ জনকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব বষীজোড়া এলাকায় পুনর্বাসন করা হয়েছে। এরপর থেকে তাঁরা সেখানে বসবাস করেছেন।
