
মোঃ মাহবুব
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
১৭ ই মে, রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর প্রাঙ্গনে পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন, বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অগ্রগতি করতে হলে চরাই উতরাই থাকবেই, এ কথা জানিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতো বাধাই আসুক তা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বিদেশী পরামর্শ নয়, নিজেদের বুদ্ধি অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। দেশীও অর্থনীতির ইতিহাস টেনে এ আয়োজনে প্রধানমন্ত্রী জানান, জিয়াউর রহমান খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণি তৈরি করেছিলেন। সেই যায়গা থেকে উত্তরণে আজ অনেকটাই সফল বর্তমান সরকার।
প্রধানমন্ত্রী অর্থনীতবিদদের উদ্দেশ্যে বলেন, দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতি মালা, প্লান – প্রোগ্রাম করবেন। কেউ একজন দুই একদিনের জন্য ভেসে এসে আপনাদের উপদেশ দিয়ে যাবে ঐ উপদেশ আমাদের কাজে আসবে না। কাজে আসবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কজে লাগবে।
যুদ্ধের কারনে বিশ্ববাজারের অস্থিরতায় দেশীয় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই চাপ সামাল দিয়ে বাজেট বাস্তবায়নে ঝামেলা হবে না বলে আশ্বস্ত করেন সরকার প্রধান।
জাতীয় সংগীত দিয়ে শুরু হয় সম্মেলনের অনুষ্ঠিতা।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি।
সভাপতির ভাষন দেন অধ্যাপক ড. আবুল বারাকাত, সভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি।
ধন্যবাদ জ্ঞাপন করেন ভ. মোঃ আইনুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি।