
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর জেনারেল হাসপাতালে ব্যবহারের অনুপযোগী মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের স্টোরকিপার সাইফুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পাশে মাটিতে ১০ ফুটের গর্ত করে বিক্রি ও ব্যবহারের অনুপযোগী মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে। ধ্বংস করা মালামালের মধ্যে ফোমের ম্যাট্রস, চাদর, বালিশ, কম্বল এবং মশারি উল্লেখযোগ্য।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, ব্যবহারের অনুপযোগী মালামাল ধ্বংস করার জন্য সাত সদস্যের কমিটি রয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে।