বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে মোফাজ্জল হোসেন মোফা (৩৫) নামের এক শ্রমিকের লাশ দাফনের ৫ মাস ২১ পর যশোর সদরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসানের উপস্থিতি’তে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করেন যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই’র যশোরের ইন্সপেক্টর হিরনময় সরকার জানান, আদালতে নিহত শ্রমিক মোফাজ্জল হোসেন মোফার পিতা মোঃ আব্দুল জলিলের আবদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্তের জন্য লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।মামলার অভিযোগে জানাযায়, ২০২২ সালের ২ সেপ্টেম্বরে মোজাহার মেটাল ইন্ডাস্ট্রি থেকে মোফাজ্জল হোসেন মোফা নামে একজন শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পর একটি প্রভাবশালীর চাপে ময়নাতদন্ত ছাড়ায় মাটি দিয়ে দিতে বাধ্য হয়। পরিবারের দাবী এটা একটি সুপরিকল্পিত হত্যাকান্ড।নিহত শ্রমিক মোফাজ্জল এর বৃদ্ধ পিতা মোঃ আব্দুল জলিল যশোর আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে আদালত পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দেন।এরই প্রেক্ষিতে বৃহস্প্রতিবার বেলা ১২ টার দিকে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তলণ করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পিবিআই’র ইন্সপেক্টর হিরণময় সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
