যশোর প্রতিনিধি
অভিযান-০১
(১৬ জুন ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসাই(নিঃ) শেখ কামরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ১৬.৩৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন পান্তাপাড়া রয়েল এন্টারপ্রাইজ এর রাস্তার উত্তর পাশে মন্টুর হাওয়া মেশিন এর সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামী মোঃ মাসুম বিল্লাহ(২৮), পিতা-মৃত মতিয়ার মল্লিক, সাং-রঘুনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১ (এক) টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ১,৫০,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
