
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসার ৩১৩জন আজীবন সদস্য সম্মেলন ও নূরানী বিভাগের নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় ভবন উদ্বোধন এবং জুম্মাবাদ সদস্য সম্মেলন করা হয়। মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা আব্দুর গফ্ফার খান ও সাধারণ সম্পাদক সৈয়দ জিয়া উদ্দিন মিজান এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী, কর্নেল অব: মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী মো. গোলাম আজম সৈকত, গালুয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুর রহিম খান, মাওলানা আব্দুস ছত্তর সাহেবসহ অতিথি ও কমিটির সদস্যরা।
এসময় তারা বলেন, মাদ্রাসাটি উন্নয়নের জন্য আগামী ৫ বছরের মধ্যে দায়রা হাদিস পর্যন্ত ক্লাস চালু করাসহ বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে।