
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা রানিরবন্দরে ‘দারুল ইসলাম আলিম মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন।
আজ ১২ নভেম্বর (রবিবার) সকাল ১০ ঘটিকা অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী শাহ্ এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহ,
সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন: সাধারণ সম্পাদক আবু হান্নান মোহাম্মদ সাদেক ছোটন,সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন দুলু ও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।