
স্পোর্টস ডেস্ক
অ্যানফিল্ডে প্রতিপক্ষ লুটন টাউনের বিপক্ষে এক গোল খেয়ে তাদের জাল কাঁপিয়েছে এক হালি গোলে। এতে ৪-১ গোলের দাপুটে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে রইল ৪ পয়েন্টে।
ম্যাচের ১২ মিনিটের মাথায় চিডোজি ওগবেনের হেডে পিছিয়ে পড়ে লিভারপুল। পরে লিভারপুলের হয়ে একে একে গোল করেন ভার্জিল ফন ডাইক, কোডি গ্যাকপো, লুইস দিয়াজ ও হার্ভি এলিয়ট।
২৬ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৬।