
তৌফিকুর রহমান তাহের
শাল্লা প্রতিনিধি
(সুনামগঞ্জের) শাল্লা উপজেলায় আটগাঁও মধুয়ারতল নয়াবাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে ছমেদ মিয়া (৪৭) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার সময় উপজেলার ১নংআটগাঁও ইউনিয়নের আটগাঁও(নয়াবাড়ির) সামনের এ ঘটনা ঘটে। তিনি আটাগাঁও গ্রামের মৃত গোলাম হোসেনের ওরফে কক্কু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর১টার সময় ছমেদ মিয়া চামড়া বন্দর থেকে মাছ বিক্রি করে বাড়িতে আসছিলেন। এসময় নিজ গ্রামের পাশে এসে বিদ্যুতের লাইনে ইঞ্জিন চালিত নৌকার বৈঠা লেগে যায়। বৈঠা ছাড়াতে গিয়ে তিনি বিদ্যুতের লাইনে লেগে গিয়ে ঘটনাস্থলে মৃত্যবরণ করেন।
শাল্লা থানার ওসি (তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ছমেদ মিয়া নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।