নিজস্ব প্রতিবেদক
দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে শেষ হলো
২ দিন ব্যাপী আয়োজন
শাস্ত্রীয় সংগীত এবং নৃত্য কেবল ব্যাকরণ নয়, এটি একটি বিস্তৃত পরিপূর্ন শিল্প মাধ্যম যা যৌন্দর্য এবং শক্তির সূক্ষ্ণ প্রকাশ ঘটায়। শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য এক প্রকার ধ্যান এবং প্রার্থনা যা আমাদের মনকে শান্ত রাখে। রাগ ও তাল শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ভিত্তি । কঠোর অধ্যবসায় এবং সাধনার মাধ্যমে একজন শিল্পী নিজেকে শাস্ত্রীয সংগীত এবং নৃত্য পরিবেশনার উপযোগী করে গড়ে তোলেন।
শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের প্রসার, প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের চর্চায় আরো উৎসাহী করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ১৪-১৫ জুলাই, ২০২৩ দুদিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের করা হয় ।
আজ শনিবার বিকেল ৫টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ছিলো ‘ শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০২৩’ এর সমাপনী দিনের আয়োজন।
আয়োজনের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী সমাপনী বক্তব্য প্রদান করেন।
দুদিনব্যাপী এ উৎসবে দেশবরেণ্য বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যশিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে প্রথম দিনের আয়োজনে উদ্বোধনী বক্তব্যে ‘’প্রতিমাসে একবার করে শাস্ত্রীয় সংগীত, নৃত্যের আয়োজন করার ঘোষণা দেন একাডেমির মহাপরিচালক ।
সমাপনী দিনের আয়োজনে শুরুতেই পরিবেশিত হয় দলীয় নৃত্য (ভরতনাট্যম)। পরিবেশনায় সৃষ্টি কালচারাল সেন্টার। এর পরেই পরিবেশিত হয় কত্থক নৃত্য, পরিবেশনায় অবন্তিকা আল রেজা। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন সৌমিতা বোস। দ্বৈত সংগীত পরিবেশন করেন ইউসুফ আলী খান, ইয়াকুব আলী খান। পরে ভরতনাট্যম পরিবেশন করেন সাইফুল ইসলাম সাকি । কত্থক পরিবেশন করেন দীপা সরকার।
শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন সাইফুল তানকার, শেখ জসিম। একক সংগীত পরিবেশন করেন অসিত রায় । ভরতনাট্যম পরিবেশন করেন অমিত চৌধুরী এবং কত্থক পরিবেশন করেন মনিরা পারভীন। দলীয় মনিপুরি নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়। ড. শেখর মন্ডল পরিবেশন করেন শাস্ত্রীয় সংগীত। ড. হারুন অর রশিদ পরিবেশন করেন শাস্ত্রীয় সংগীত । মনিপুরি নৃত্য পরিবেশন করেন সুইটি দাস এবং ভরতনাট্যম মারিয়া ফারিহ উপমা। করিম সাহাবুদ্দিন ও অভিজিৎ কুন্ড পরিবেশন করেন শাস্ত্রীয় সংগীত। দলীয় নৃত্য ভরতনাট্যম পরিবেশন করে জাগো আর্ট সেন্টার । এবং একক নৃত্য (কত্থক) পরিবেশন করেন সন্দীপ মল্লিক। একক সংগীত পরিবেশন করেন অনিল কুমার সাহা এবং বিজন চন্দ্র মিস্ত্রী। ওডিসি নৃত্য পরিবেশন করেন মো: জসীম উদ্দিন দলীয় নৃত্য কথাকলি পরিবেশন করে স্বপ্নচুড়া কালচারাল একাডেমি।
জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব সকলের জন্য উন্মুক্ত ছিলো।

২ দিন ব্যাপী আয়োজন