
কৃষ্ণ কুমার মহন্ত
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, শিবগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন পদক্ষেপ গ্রহন করা হবে। চুরি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি নির্ভর এই উপজেলার উর্বর জমির (টপ সয়েল) উপরিভগের মাটি ইটভাটায় বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, এই ইট ভাটার মাটি বিক্রয়ের ফলে যেমন কৃষির পণ্যের উৎপাদন হ্রাস পাচ্ছে তেমনি মাটি নিয়ে ভারি যানবাহন চলাচল করায় এলাকার সড়কগুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকারীভাবে ১ কিলোমিটার সড়ক নির্মান করতে প্রায় ১ কোটি টাকা ব্যয় করতে হয়। এই টাকা জনগণের টাকা তাই এই ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। তিনি বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা ওসি আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিক্ষাকর্মকর্তা এসএম ছারওয়ার জাহান, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার,
ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, শহিদুল ইসলাম, শহিদ, আব্দুল মোত্তালেব, আবু জাফর, আহসান হাবিব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, রেজাউল করিম চঞ্চল, শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল,উপজেলা পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, পল্লী বিদ্যুৎ এজিএম এয়াজ উদ্দিন সরকার, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম,ফায়ার সার্ভিস ইনচার্জ মমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরে সভা শেষে অফিসার্স ক্লাবের আয়োজনে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য এমপি জিন্নাহ্ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।