
শিবালয় সংবাদদাতা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প উদ্ধোধন ও বিভিন্ন ভাতা উপকার ভোগীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১১নভেম্বর) মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল, উথুলী, তেওতা ও শিমুলীয়া ইউনিয়নের যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও গার্ডার ব্রীজ ও পাকা সড়কের ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন ভাতা উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, যুব-ক্রীড়া ও পানি সম্পদ সম্পর্কিত মন্ত্রনলায়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দুর্জয় বলেন, উন্ননের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ-রত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয় । দেশে উন্নয়ন হলে এদেশের মানুষ ভাল থাকবে। দেশের মানুষকে ভাল রাখতে নৌকা মার্কয় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। নেতাকর্মীদের উদ্দ্যেশে আরও বলেন, সামনে নির্বাচন কে সামনে রেখে স্বাধীনতা বিরোধী বিএনপি, জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। এবং হরতাল আবোরোধ করে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করছে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা ভোটার ও জনগনের কাছে তুলে ধরতে হবে আহবান জানান ।
তিনি আরো বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত জোট আবার ক্ষমতায় যেতে চায় । বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে দেশে উন্নয়ন করেনি। এতিমদের টাকা লুটপাট, দুনীর্তি, চাঁদাবাজি, ত্রাসের রাজত্ব ছিল । বিএনপি সরকারের সময় বিদ্যুতের খাম্বা (খুটি) ছিল, বিদ্যুত ছিল না তারও ছিল না । জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ঘরে ঘরে বিদ্যুত, ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন, নদী ভাঙ্গন রোধে ব্যাপক কাজ হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাাঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল-কলেজের ভবন, যুব প্রশিক্ষণ কমপ্লেক্র, পাটুরিয়ায় আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম, অর্থনৈতিক অঞ্চল,শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, ঘরে ঘরে বিদ্যুত, নদী ভাঙ্গন রোধ সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু ও দোয়া চাইলেন সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।
উন্নয়ন ও উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ তায়েবুর রহমান টিপু, উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু ভোজন কুমার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সুভাষ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, রুনা আক্তার, সদস্য মোঃ আবদুল মান্নান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন মানিক, উথুলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, সাধারণ সম্পাদক মোঃ আবি সাইদ, উলাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার সুমন, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা এ আকাশ, দুলাল হোসেন , নাজমুল হাসান মিম, টিপু, নাজমুল ইসলাম জনি, দীপু, রাকিব প্রমূখ ।