
শেরপুর জেলা প্রতিনিধি
জান্নাতুল বাকী
শেরপুরের নালিতাবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ কৃষকদের মাঝে করেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। রোববার তিনি উপজেলার সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রথ ১৬জন শিক্ষার্থীকে ১হাজার টাকা করে ৪০ হাজার টাকা, ৫৬টি কবরস্থান ও শ্মশানে ২লাখ ৮০হাজার টাকা এবং প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরন করেন। এছাড়া ৫হাজার ২শ’ কৃষককে ২ কেজি করে বোরো বীজধান বিতরণ করেন। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, ওসি এমদাদুল হকসহ জনপ্রতিনিধি, আওয়ামীলী নেতৃবৃন্দও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন