
মোঃ আনহার আলী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের মুন হোটেল আবাসিক থেকে অজ্ঞাত অর্ধগলিত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সরদার বলেন, সিসি ক্যামেরার ফোটেজ দেখা প্রাথমিকভাবে ধারনা করা যায় সে অতিরিক্ত মদপান করে হোটেলের ২০৩ নম্বর রুম প্রবেশ করছে। এ বিষয়ে তদন্ত চলছে।